Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এক রণবীরের জন্য আরেক রণবীরকে ছাড়ছেন দীপিকা!

এক রণবীরের জন্য আরেক রণবীরকে ছাড়ছেন দীপিকা!

এক রণবীরের জন্য আরেক রণবীরকে ছাড়ছেন দীপিকা! শিরোনাম দেখে কিছুটা চমকে গেলেও খবরটি সত্যি। সাবেক প্রেমিক রণবীর কাপুরের জন্য রণবীর সিংকে ছাড়ছেন দীপিকা পাড়ুকোন। তবে সেটি সম্পর্কের কারণে নয়, ছবির পোস্টারের জন্য। বৃহস্পতিবার এমন তথ্যই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন আগেই রণবীর কাপুরের সঙ্গে ‘তামাশা’ ছবির কাজ শেষ করেছেন। বর্তমানে সঞ্জয় লীলা বানশালির পরিচালনায় রণবীর সিংয়ের বিপরীতে ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে কাজ করছেন তিনি। কিন্তু যখন দীপিকা জানতে পারেন ‘তামাশা’ ছবির পোস্টারের জন্য তাকে দরকার তখন তিনি সাথে সাথে এর জন্য সময় বের করেন।

এই বিষয়ে একটি সূত্র মুম্বাই মিররকে জানিয়েছেন, বানশালি দীপিকাকে একদিনের জন্য ছুটি দিয়েছেন। এটা ১৬ অথবা ১৭ আগস্ট হতে পারে।

রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের পরবর্তী চলচ্চিত্র ‘তামাশা’ ছবি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী। চলতি বছরের ২৭ নভেম্বর ছবিটি মুক্তি পাবে।

Leave A Reply

Your email address will not be published.