Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

একুশের নাটকে বিজরী-দিনার

b-11বিনোদন ডেস্ক:
ভিনদেশী সংস্কৃতির প্রসারে বর্তমান প্রজন্মের কাছে প্রায় চাপা পড়তে বসেছে আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি, যা মোটেও কাম্য নয়। তবুও সবার অন্তরালে কেউ কেউ বয়ে বেড়ায় সেই ইতিহাস এবং তা ছড়িয়ে দিতে চায় প্রজন্ম থেকে প্রজন্মে। তেমনি একজন বরকত সাহেব, যার ছেলে-মেয়ে, নাতি-নাতনীরা ভুলে যেতে বসেছে এই দেশের ইতিহাস, ভাষা-সংস্কৃতি। একুশে ফেব্র“য়ারিকে কেন্দ্র করে তিনি খুব কৌশলে নাতি-নাতনীদের মধ্যে প্রতিযোগিতার আসর গড়ে তোলেন। কিন্তু ফলাফলটা আশানুরুপ হয়ে ওঠে না। অন্যদিকে, সবার আড়ালে থাকা বাসার কাজের বুয়ার ছেলে রাসেল অন্যরকম এক প্রাপ্তি এনে দেয় বরকত সাহেবকে- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘আমার একুশ’। অনামিকা মন্ডলের রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারকা দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, সৈয়দ হাসান ইমাম, সায়রা, সাদাফ, প্রত্যয়, প্রকৃতি, শাহানা প্রমুখ। ২০ ফেব্র“য়ারি, শুক্রবার রাত ১২ টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিরতিহীন এই নাটক।

Leave A Reply

Your email address will not be published.