Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এটিএম কার্ড জালিয়াতি: টাকা উত্তোলনের সময় চীনা নাগরিক আটক

atmবিডিপি প্রতিবেদক: রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি এটিএম বুথ থেকে কার্ড জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনের সময় এক চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। তার নাম জিং জেং হু (৪৭)। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালে প্রাইম ব্যাংকের একটি এটিএম বুথে এ ঘটনা ঘটে।
নিউ মার্কেট থানার ওসি জানান, ওই চীনা নাগরিক বুথ থেকে ৬৩ হাজার টাকা উত্তোলন করেন। এ সময় বুথের নিরাপত্তা প্রহরীর সন্দেহ হলে তাকে আটক করেন। পরে ব্যাংক থেকে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ওই চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদ করে। কার্ড জালিয়াতিতে কোনো রকম যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

Leave A Reply

Your email address will not be published.