Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার অতিথি চরিত্রে ববি

b-6বিনোদন ডেস্ক:
এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করছেন ববি। আজ সিলেট শহরের টি গার্ডেনে ছবিটির শ্যুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে এস এ হক অলিক জানান, ‘আমার ছবিতে বেশকিছু গুরুত্বপূর্ণ চরিত্র আছে। যেখানে অনেক বড় তারকাদের দেখা যাবে। ববিও আজ তেমনি একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অংশ নিয়েছেন।’ ছবিতে ববিকে তার নিজের চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে। এ ছাড়া শাকিব খানও এ ছবিতে শাকিব খান চরিত্রেই অভিনয় করছেন। কারণ ছবির গল্পই গড়ে ওঠেছে এক জনপ্রিয় নায়কের প্রতি এক অন্ধ ভক্তের গল্প নিয়ে। উল্লেখ্য এস এ হক অলিক পরিচালিত এ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, পরী মনি, চম্পা, সাদেক বাচ্চুসহ আরও অনেকে।

Leave A Reply

Your email address will not be published.