Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এবার বড়পর্দায় একসঙ্গে দীপিকা-নেইমার!

neymar-deepika_webবিনোদন ডেস্ক: এবার মাঠ ছেড়ে ক্যামেরার সামনে নেইমার! হলিউড ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবিতে অভিনয় করছেন নেইমার জুনিয়র। দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যাবে ব্রাজিল-বার্সেলোনার এই তারকা ফুটবলারকে।
তবে ছবিতে তার উপস্থিতি খুবই কম সময়ের জন্য। অতিথি শিল্পী হিসাবে ছোট্ট একটি চরিত্রে নেইমার দুর্দান্ত অভিনয় করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন অভিনেতা ভিন ডিজেল।
ছবির জন্য নেইমারের বিশেষ লুক ইনস্টাগ্রামে পোস্ট করে ডিজেল লিখেছেন, নেইমার ভীষণ ন্যাচারাল অভিনেতা। নেইমারের বড়পর্দায় আত্মপ্রকাশের ঘটনার পাশাপাশি দীপিকারও এটাই প্রথম হলিউড ছবি। ইতিমধ্যেই ছবির শুটিং শেষ। তবে নেইমার-দীপিকাকে বড়পর্দায় একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত।

Leave A Reply

Your email address will not be published.