Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার শুরু হলো মাশরাফিদের ‘সিডনি পর্ব’

s-8
স্পোর্টস ডেস্ক:
কন্ডিশনিং ক্যাম্প শেষে বাংলাদেশের বিশ্বকাপ দল এখন চলে গেছে আইসিসির অধীনে। আর এরই অংশ হিসেবে শুক্রবার সকালেই ব্রিসবেন থেকে সিডনিতে চলে এসেছে মাশরাফি বিন মুর্তজার দল। গত কাল থেকে সিডনিতে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। আর এর মধ্য দিয়েই বিশ্বকাপের মূলপর্বের যাত্রা শুরু হল দলটি। সামাজিক যোগাযোগ ফেসবুকে নানা রকম ছবি, স্ট্যাটাস দিয়ে ক্রিকেটাররা জানান ব্রিসবেন থেকে সিডনি যাত্রা মন্দ ছিল না তাদের জন্য। নাসির হোসেন যেমন যাত্রা পথে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেন, ‘ব্রিসবেন থেকে সিডনি যাচ্ছি। সব ঠিকঠাক মতই চলছে। বিমান থেকে নিচের সমুদ্র দেখা যাচ্ছে। সত্যি অসাধারণ এক দৃশ্য। আমাদের জন্য দোয়া করবেন।’ আইসিসির ব্যবস্থাপনাতেই সিডনিতে বাংলাদেশ দুটি অনুশীলন ম্যাচ খেলবে। সেটাও অনুষ্ঠিত হবে সিডনিতেই। আগামী ৯ ফেব্র“য়ারি পাকিস্তানের বিপক্ষে ও ১২ ফেব্র“য়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। দুটি ম্যাচই সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভাল। এরপর আগামী ১৮ ফেব্র“য়ারি ক্যানাবেরায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মূল বিশ^কাপ লড়াই। তবে, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পরীক্ষাটি অপেক্ষা করছে এর তিন দিন পরে। সেখানে ব্রিসবেনের মাঠে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মোকাবেলা করবেন মাশরাফি-সাকিবরা।

Leave A Reply

Your email address will not be published.