Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার হলিউডে জ্যাকুলিন

b-8
বিনোদন ডেস্ক:
শ্রীলঙ্কা থেকে এসে বলিউড জয়ের পর এবার হলিউডে পা রাখছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ‘ডেফিনিশন অব ফিয়ার’ নামের একটি ছবির প্রধান নায়িকার চরিত্র হাতে পেয়ে গেছেন তিনি। সাসপেন্স থ্রিলার ধাঁচের ছবিটি পরিচালনা করবেন প্রামাণ্যচিত্র নির্মাতা জেমস সিম্পসন। তিনি এর আগে আল পাচিনো ও পেনেলোপি ক্রুজের মতো হলিউডের হেভিওয়েট তারকাদের সঙ্গে কাজ করেছেন। জ্যাকুলিন এখন মালয়েশিয়ায় ‘রয়’ ছবির কাজ করছেন। কানাডায় গিয়ে হলিউডের ছবিটির কাজ করার জন্য টানা এক মাস বরাদ্দ রেখেছেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। ‘আলাদিন’, ‘মার্ডার টু’, ‘হাউসফুল টু’, ‘রেস টু’, ‘কিক’ ছবিগুলো দেখেই বোঝা গেছে জ্যাকুলিন ঝলমলে অভিনেত্রী। হলিউডেও যে তিনি দ্যুতি ছড়াবেন সে ব্যাপারে সন্দেহ রাখছেন না কেউই।

Leave A Reply

Your email address will not be published.