Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এবারই প্রথম কানে আরাধ্য!

b-3বিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো বচ্চন পরিবারের ক্ষুদে ‘সেলিব্রেটি’ আরাধ্য গিয়েছে কান চলচ্চিত্র উৎসবে। যাওয়ার আগে দাদুর পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে গেল সেলিব্রেটি দম্পতির ঐশ্বরিয়ে-অভিষেকের একমাত্র কন্যা। প্রতিবারের মতো এবারও কানে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। রেড কার্পেটে হাঁটার মতো এবার চলচ্চিত্র উৎসব তার কাছে ¯েপশাল। বেশ কিছুদিন বিরতির পর তিনি ফিরছেন নতুন ছবি ‘জজবা’ নিয়ে। কানে ‘জজবা’র ফার্স্ট লুকও প্রকাশিত হবে বলে জানা গেছে। মেয়েকে নিয়ে কানে যাওয়ার আগে এয়ারপোর্টে তাদের তুলে দিতে আসেন ঐশ্বরিয়ার বাবা। ঠিক এয়ারপোর্টে ঢোকার মুখে নানার পা ছুঁয়ে প্রণাম করে তবেই রওনা দিল আরাধ্যা। কান উৎসবে ঐশ্বর্য রাই যাচ্ছেন এই নিয়ে ১৪ বার। এবার লরিয়েলের প্রতিনিধি হিসেবে তিনি পা রাখছেন। লরিয়েলের অ্যাম্বাসেডর হিসেবে কানে গেছেন ক্যাটরিনা কাইফও। ঐশ্বরিয়ার সঙ্গে মেয়ে আরাধ্যা ছাড়াও তার মা বৃন্দা রয়েছেন। ‘জজবা’ ছবির পরিচালক সঞ্জয় গুপ্তাও গিয়েছেন কানে। সেলিব্রেটি বাড়ির কন্যা হওয়ার সুবাদে সেই ছোট্টবেলা থেকে আরাধ্যার বেড়ে ওঠার অনেক ঘটনারই সাক্ষী বিনোদনবিশ্ব।

Leave A Reply

Your email address will not be published.