Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এলজি’র নতুন টিভি দেয়ালে ওয়ালপেপারের মত রাখা যাবে

রকমারি ডেস্ক:
টেলিভিশন প্রযুক্তি দিন দিন এগিয়ে যাচ্ছে। এখন আর আগের মত বক্স আকৃতির টিভি দেখা যায়না। হাল আমলের সকল টিভি পাতলা পুরুত্বের। আর তারই ধারাবাহিকতায় সম্প্রতি এলজি ডিসপ্লে বিভাগ এক মিলিমিটার পুরু অর্গানিক লাইট-ইমিটিং ডায়োড (ওএলইডি টিভি) তৈরি করেছে। দক্ষিণ কোরিয়ার একটি অনুষ্ঠানে অত্যন্ত হালকা-পাতলা ডিসপ্লের এই টিভি দেখিয়েছে এলজি। এই টিভি’র নাম দেয়া হয়েছে ‘ওয়ালপেপার’ টিভি। এলজির ৫৫ ইঞ্চি মাপের ওয়ালপেপার টিভির ওজন ১ দশমিক ৯ কিলোগ্রাম। এটি বিশেষ একটি চুম্বক ম্যাটের সাহায্যে দেয়ালে আটকে রাখা যায়। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, ওএলইডিকে পরবর্তী প্রজন্মের ডিসপ্লে হিসেবে মনে করা হয়। এই প্রযুক্তিতে একটি অর্গানিক যৌগের স্তর যুক্ত থাকে যাতে শুধু অত্যন্ত পাতলা স্ক্রিনই নয় সেই স্ক্রিনকে বাঁকানো যায়। এই অর্গানিক উপাদানটি নিজস্ব আলো নির্গত করে যাতে ডিসপ্লের পেছনে বাড়তি বাতির দরকার পড়ে না। এর ফলেই অত্যন্ত পাতলা স্ক্রিন তৈরি করা যায়। এ ধরনের স্ক্রিন শুধু টিভিতেই নয় বরং নানা পরিধেয় প্রযুক্তিপণ্য ও মোবাইলে ব্যবহার করা যায়। প্রসঙ্গত, ওয়ালপেপার টিভি এখনো ধারণা পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের টিভি বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি।

Leave A Reply

Your email address will not be published.