Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ওয়ানডে দলে জুবায়ের!

স্পোর্টস ডেস্ক:
এক ম্যাচ হাতে রেখে ইতিমধ্যেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে বুধবার মাঠে নামবে মাশরাফিরা। ম্যাচের আগের দিন স্পিনার জুবায়ের হোসেনকে দলে ডাক দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। মঙ্গলবার অনুশীলনের শুরুর দিকেও জুবায়েরের অন্তর্ভুক্তির ব্যাপারটা নিশ্চিত ছিলো না। এদিন জুবায়ের দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন। অনুশীলন শেষেই বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলে জুবায়ের হোসেনের অন্তর্ভুক্তির খবরটি নিশ্চিত করে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে দুইটি উইকেট তুলে নেন জুবায়ের হোসেন লিখন।

Leave A Reply

Your email address will not be published.