Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ওয়ার্নিং’ এ মাহির ভবিষ্যত

b-10
বিনোদন ডেস্ক:
জাজ মাল্টিমিডিয়ার বাইরের প্রযোজনা সংস্থার সঙ্গে মাহির কাজের হিসাব করলে মাত্র দু-তিনটি ছবি পাওয়া যাবে। ওয়ার্নিং সেই তালিকারই একটি ছবি। ১লা মে শ্রমিক দিবসে মুক্তি পাবে এটি। সাফিউদ্দীন সাফি পরিচালিত এই ছবির ব্যবসায়িক সফলতার উপর নির্ভর করছে অনেক কিছুই। কারণ মাহির সফল ছবিগুলোই নির্মিত হয়েছে জাজ মাল্টিমিডিয়া থেকে। বর্তমানে জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা নেওয়ার পর চারদিকে গুঞ্জন শোনা গেছে এখন হয় তো মাহিকে বাইরের ছবিতে অভিনয় করতে দেখা যাবে। একটি ভিডিও বার্তায় মাহিও সেই ইঙ্গিত দিয়েছেন। তবে সেটা নির্ভর করছে জাজের বাইরে মাহি অভিনীত ছবির সফলতার উপর। এক্ষেত্রে ‘ওয়ার্নিং’ সত্যিই মাহির জন্য নতুন সংকেত নিয়ে হাজির হতে পারে বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র বোদ্ধারা। কারণ এ ছবিটি যদি সফল হয় তাহলে হয় তো জাজের বাইরের প্রযোজনা সংস্থাগুলোও আগ্রহী হয়ে ওঠবে মাহিকে নিয়ে কাজ করার ব্যাপারে। এর ফলে মাহির ক্ষেত্রে হতে পারে নতুন এক সূচনা। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে। উল্লেখ্য ওয়ার্নিং ছবিতে মাহিয়া মাহি ও আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, শিবা সানুসহ আরো অনেকে। ছবিটি প্রযোজনা করেছে ম্যাপল ফিল্মস। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। প্রযোজক জানিয়েছেন ৮৫টির বেশি হলে মুক্তি পাবে ছবিটি। কবির বকুলের কথায় গান রয়েছে ৬টি। শওকত আলী ইমনের সঙ্গীত পরিচালনায় গানে কণ্ঠ দিয়েছেন জেমস, শাফিন আহমেদ, ন্যান্সি, কনা, রূপম, দিনাত জাহান মুন্নী, রমা ও সায়মন।

Leave A Reply

Your email address will not be published.