Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক্রীড়া ডেস্ক: ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আদালতে হাজির হতেই হচ্ছে ওয়াসিম আকরামকে। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ও অধিনায়ক ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন করাচির একটি সেশন আদালত।

আকরামের অপরাধ একটি মামলায় ৩১টি শুনানিতে অনুপস্থিত থাকা। করাচির আদালতের জারি করা এই গ্রেপ্তারি পরোয়ানা অবশ্য জামিন যোগ্য।

এই পরোয়ানার কারণ আকরামের নিজের দায়ের করা একটি মামলাই। বছর খানেক আগে করাচির রাস্তায় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার গাড়ির সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে বচসার একপর্যায়ে সেই সেনা কর্মকর্তা নিজের পিস্তল বের করে একটি গুলি করে আকরামকে হুমকি দেন। এই ঘটনার সূত্র ধরে মামলাটি দায়ের করা হয়।
পরে অবশ্য দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে যায় আদালতের বাইরেই। এতে ভূমিকা ছিল বেশ কয়েকজন ক্ষমতাবান ব্যক্তির। সে কারণেই এই মামলার শুনানিতে হাজিরা দেওয়ার প্রয়োজনীয়তাই মনে করেনি কোনো পক্ষ। কিন্তু আদালত তা মানবেন কেন। আকরামের পক্ষে করাচির বাহাদুরাবাদ থানায় প্রথমে দায়ের করা হয়েছিল এই মামলা।

সেশন আদালত আকরামকে ১৭ জানুয়ারি শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। তার উপস্থিতি নিশ্চিত করার ব্যাপারে পুলিশকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো ব্যাপারটাই আকরামের জন্য একধরনের বিড়ম্বনা। কারণ, পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ধারা ভাষ্যকার হিসেবে সে সময় তার অস্ট্রেলিয়া থাকার কথা। সূত্র: এনডিটিভি।

Leave A Reply

Your email address will not be published.