Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ককটেল বিষ্ফোরণের সময় যুবক আটক

চট্টগ্রাম প্রতিনিধি:
নগরীর বন্দর থানার বন্দর ভবনের সামনে ককটেল বিষ্ফোরণের সময় রুবেল(২৪) নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
গত কাল মঙ্গলবার বেলা এগারটার দিকে এ ঘটনা ঘটে।
আটক রুবেল কুমিল্লা জেলার দেবিদ্বার থানার রুহুল আমিনের ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, ‘ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে হাতে নাতে ধরে স্থানীয় লোকজন। তিনটি ককটেল বিষ্ফোরণের জন্য ৮’শ টাকা পেয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। কারা তাকে টাকা দিয়েছে তাদের নামগুলোও জানিয়েছে। মূল হোতাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।’

Leave A Reply

Your email address will not be published.