Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কক্সবাজারে ৪ মানব পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের সদর, উখিয়া ও টেকনাফে অভিযান চালিয়ে চার মানব পাচারকারীকে আটক করেছে পুুলিশ। বৃহস্পতিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও টেকনাফ থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়ার আলী আহমদের ছেলে খলিলুর রহমান (৩৮), টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার সুলতান আহমদের ছেলে আবদুস সামাদ (৩৫), আবদুল হামিদ (৩০) ও কক্সবাজার শহরের টেকপাড়ার মোহাম্মদ জলিল (৩০)।

কক্সবাজার ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমন কান্তি চৌধুরী জানান, উখিয়ার বিভিন্ন এলাকা থেকে পাচারের শিকার লোকজনের ক্ষুব্ধ স্বজনরা পাচারকারী খলিলুর রহমানকে আটক করে পুলিশকে অবহিত করে।

পরে ডিবি পুলিশের সদস্যরা উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়ায় গিয়ে তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে মামলা করে আদালতে পাঠানো হবে।

এ ছাড়াও কক্সবাজার শহরের টেকপাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ জলিলকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

Leave A Reply

Your email address will not be published.