Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কঠিন সিদ্ধান্ত নিলেন জেরার্ড

স্পোর্টস ডেস্ক:s-4
ক্যারিয়ারের পুরোটা জুড়েই লিভারপুল। লিভারপুলের কিংবদন্তি তিনি। ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা ফুটবলারও। কত স্মৃতি এই ক্লাবের হয়ে। লিভারপুল ছেড়ে যাচ্ছেন স্টিফেন জেরার্ড, ব্যাপারটা অবশ্যম্ভাবী এক ধাক্কা সবার জন্য! বিদায়ী ঘোষণার পর কিছুটা ভারাক্রান্ত জেরার্ড। অনেক কঠিন এক সিদ্ধান্ত নিয়েছেন। জেরার্ড বলেছেন, ‘এটা আমার জীবনের কঠিনতম সিদ্ধান্ত। যেটা আমি ও আমার পরিবারকে বহুদিন বিমর্ষ করে রাখবে।’ এত দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া প্রসঙ্গে বলেছেন, ‘আমি ঘোষণাটা এখনই দিলাম, যাতে করে ম্যানেজার ও দল আমার ভবিষ্যতের ঘটনাবলি নিয়ে বিভ্রান্ত না হয়।’ ক্লাব ছাড়লেও কোনোদিন লিভারপুলের বিপক্ষে খেলতে পারবেন না বলেও মন্তব্য তার, ‘লিভারপুল ফুটবল ক্লাব আমাদের অস্তিত্বের অনেকটা জুড়ে রয়েছে। ফলে, বিদায় বলাটা খুব কঠিন। তবে আমার মনে হয়, আমার পরিবার ও ক্লাবের বৃহত্তর স্বার্থেই এ সিদ্ধান্ত নিতে হলো। আমি খেলে যাব। যদিও নিশ্চিত করতে পারছি না, কোথায় খেলব। যে কোনোখানেই সেটা হতে পারে। তবে, আমি কোনো প্রতিযোগিতামূলক ক্লাবের পক্ষে খেলব না। লিভারপুলের বিপক্ষেও কখনই খেলব না, বিপক্ষে খেলার চিন্তাও করতে পারি না।’ এই না হলে লিভারপুলের সেই ছোট্ট ছেলেটির অহঙ্কারের কথা!

Leave A Reply

Your email address will not be published.