Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কমছে জ্বালানি তেলের দাম

fuজ্বালানি তেলের দাম তিন ধাপে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্রে এই খবর জানা গেছে।
সূত্র জানায়, গত রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় জ্বালানি তেলের দাম কমানোর পদ্ধতি নির্ধারণ করা হয়।
সে অনুযায়ী তিন ধাপে জ্বালানি তেলের (অকটেন, পেট্রল ও ডিজেল) দাম কমতে পারে লিটারপ্রতি মোট ২০ টাকার মতো। এ তিন ধাপে সময় নেয়া হতে পারে ছয় মাস।
তিন ধাপের মধ্যে প্রথম ধাপে দাম কমানোর ঘোষণা দেয়া হতে পারে আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে।
এরপর সড়ক ও নৌ-পরিবহন মালিকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পরের ধাপগুলোতে দাম কমানোর পদক্ষেপ নেয়া হতে পারে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে ২০১৪ সালের জুন থেকে। কিন্তু দেশে এখন পর্যন্ত দাম না কমিয়ে লাভ করছে সরকার।

Leave A Reply

Your email address will not be published.