Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কমলাপুরে পাঁচ কেজি সোনাসহ আটক ২

রাজধানীর কমলাপুরে পাঁচ কেজি সোনাসহ আটক ২রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনে পাঁচ কেজি সোনাসহ দুই যুবককে আটক করেছে রেল পুলিশ।  শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। আটক দুই যুবকের নাম রাহুল (২৮) ও নোটন (২১)। আটক দুই যুবক সকালে চট্টগ্রাম থেকে আসা একটি ট্রেনে করে কমলাপুর রেলস্টেশনে আসেন।

রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে তূর্ণা নিশিথা এক্সপ্রেসে করে কমলাপুর স্টেশনে নামেন তারা। এরপর তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের শরীর তল্লাশি করা হয়। এ সময় ৩২টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ৫ কেজি। উদ্ধার সোনার দাম প্রায় আড়াই কোটি টাকা। এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.