Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান; পুলিশের সাথে জঙ্গিদের গোলাগুলি চলছে

kollanpur 2রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কল্যাণপুর ৫ নম্বর সড়কে পুলিশ এ অভিযান শুরু করে। এসময় পুলিশকে লক্ষ্য করে দেশীয় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, জঙ্গিরা ‘নারায়ে তাকবির’ ও ‘আল্লাহু আকবর’ বলে পুলিশের উপর গুলি চালাচ্ছে। বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। বর্তমানে বিপুল সংখ্যক পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকের বাসায় তল্লাশি চলছে বলেও জানা গেছে।

জানা গেছে, মিরপুর থানা পুলিশ একটি তথ্যের ভিত্তিতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে একটি ৫ তলা ভবনে অভিযান চালায়। অভিযান চালানোর পরে ওই ভবন থেকে পুলিশের ওপর একটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে একজন পুলিশ সদস্য আহত হন।
অভিযানে কয়েক প্লাটুন পুলিশ অভিযানে অংশ নিয়েছেন। তারা কল্যাণপুর ফুটওভার ব্রিজের পাশের ৫নং রোডের বাড়িটি ঘিরে রেখেছেন। পুলিশ ধারনা করছে, ৫তলা ভবনের কোনো এক ফ্লোরে জঙ্গিদের আস্তানা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.