Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাঁচা মরিচের কত গুন!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, চর্বি জাতীয় খাবারের সঙ্গে কাঁচা মরিচ খেলে মোটা হওয়ার কোনা ভয় থাকে না। কারণ কাঁচা মরিচ খাদ্যের সঙ্গে থাকা চর্বিকে ধ্বংস করে স্লিম থাকতে সাহায্য করে।

যুক্তরাষ্ট্রের ওয়েমিং বিশ্ববিদ্যালয়ের এ গবেষণাটি আমেরিকার মেরিল্যান্ডে বাল্টিমোর বায়োফিজিক্যাল সোসাইটির সভায় উপস্থাপন করা হয়।

গবেষণা দলের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিবেক কৃষ্ণান জানান, কাঁচা মরিচের ক্যাপসাইসিন নামের বিশেষ উপাদানটি শরীরের ওজন বৃদ্ধিতে বাধা দেয়।

তিনি আরো বলেন, ক্যাপসাইসিন নামের এই উপাদানটি নতুন করে ক্যালোরি উৎপাদনে বাধা সৃষ্টি করে। উচ্চ চর্বিযুক্ত খাদ্য গ্রহণের পর শরীরের চর্বি জমতেও বাধা দেয় এটি।

কৃষ্ণান আরো জানান, সাদা চর্বি আমাদের দেহের কোষ জমা রাখে এবং বাদামী চর্বি কোষের ক্ষয় করে। ক্যালোরি সমৃদ্ধ খাদ্য এবং এর সঠিক কার্যক্রম বাধাগ্রস্ত হলে বিপাকযন্ত্র ভারসাম্য হারায়। যে কারণে শরীরের মেদ বাড়ে। খাদ্যে থাকা উচ্চমাত্রার চর্বি শুষে নিয়ে শরীরে মেদ রোধে সাহায্য করে ক্যাপসাইসিন যা পরীক্ষাগারে প্রমাণিত হয়েছে। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.