Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়া কলেজ মসজিদের ছাদ ঢালাই ও বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কাউনিয়া কলেজ মসজিদের ছাদ ঢালাই ও বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সদ্দার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি সাইফুল ইসলাম সেলিম, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, কলেজ পরিচালনা কমিটির সদস্য নূরল ইসলাম, আহাদ আলী, অধ্যক্ষ মুসা আহম্মদ, প্রভাষক আবু দাউদ মো: আশরাফুল আরেফিন হিমেল, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক আবু ফেরদৌস মো: মহসিন সরকার হীরা, উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ সভাপতি জামিল হোসেন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, কলেজ ছাত্রলীগ সভাপতি আলী আকবর হালিম, সাধারণ সম্পাদক মহাব্বত হোসেন হৃদয় প্রমূখ।
ছাদ ঢালাই ও বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

Leave A Reply

Your email address will not be published.