Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নে ভিজিএফ এর গম বিতরণ

মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় ৫নং বালাপাড়া ইউনিয়নে ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর গম বিতরণ করা হয়।

মঙ্গবার সকালে ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ এর গম বিতরণের উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান আনছার আলী। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আকরাম হোসেন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলাল, আব্দুল মালেক, অমরেশ চন্দ্র, জহুরুল ইসলাম, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, আমিনুল ইসলাম, নুর ইসলাম, ইউপি মহিলা সদস্য জমিলা খাতুন, মালেকা খাতুনসহ বিতরণ সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী প্রতিনিধিবৃন্দ।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান জানান, ৫নং বালাপাড়া ইউনিয়নে ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮হাজার ৯শত ২৪জন হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর গম জনপ্রতি ১৩কেজি করে ৩দিনে ৯টি ওয়ার্ড়ে ১১৮.৪৯মে:টন গম বিতরণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.