Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় ওছমান গণী চৌধুরী স্মৃতি সংসদ উদ্বোধন


কাউনিয়া প্রতিনিধি, রংপুরঃ
রংপুরের কাউনিয়ায় প্রয়াত ওছমান গণী চৌধুরী স্মৃতি সংসদ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধারাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নে সাধু রেলগেটস্থ অস্থায়ী কার্যালয় ফিতা কেটে উদ্বোধন শেষে সাধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিবৃন্দ-উপস্থিতিদের মাঝে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

প্রয়াত ওছমান গণী চৌধুরীর ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, পৌর মেয়র হাকিবুর রহমান, কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান, ইউপি চেয়ারম্যান আনছার আলী, বালাপাড়া আ.লীগের সম্পাদক দিলদার আলী, প্রয়াত ওছমান গণী চৌধুরীর ছেলে রানা চৌধুরীসহ আরো অনেকে।

Leave A Reply

Your email address will not be published.