কাউনিয়ায় কাব ক্যাম্বুরী এবং বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প উদ্ধোধন

মিজান কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় ৬ষ্ঠ কাব ক্যাম্বুরী এবং ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প ২০১৬ উদ্ধোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে তিন দিন ব্যাপি ৬ষ্ঠ কাব ক্যাম্বুরী এবং ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প ২০১৬ শুভ উদ্ধোধন ও আলোচনা সভা বাংলাদেশ স্কাউটস উপজেলা কমিশনার ও সাবেক প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, শিক্ষা কর্মকর্তা মো. আসাদুর জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শরফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস উপজেলা সহ-সভাপতি মো. মজিদুল ইসলাম, সম্পাদক কমল সরকার, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার সুধীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা “ক্যাম্বুরী স্কীম কাবিং করব, সোনার মানুষ গড়ব”এই প্রতিপাদ্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে ৬ষ্ঠ কাব ক্যাম্বুরী এবং ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প ২০১৬ উপজেলার ৩৬টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সমন্বয়ে স্কাউটস দল অংশ গ্রহন করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস উপজেলা কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক নিপুন আখতার। বিডিপত্র/আমিরুল