Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর ইফতার মাহফিল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর উদ্দ্যেগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর উপজেলা সভাপতি মাহমুদুল হাসান পিন্টু’র সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে এই দোয়া-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির পৃষ্ঠপোষক মোহাম্মদ আলী জিন্নাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু, নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, সমবায় কর্মকর্তা মাহাবুবুল ইসলাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক শামসুনাহার বেগম, যুব মহিলালীগের সভাপতি হাসনা পারভিন মুক্তি, কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, জেলা ও উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী-কলাকুশলী, এতিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ২০০৬ইং সালে প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করে আসছে।

Leave A Reply

Your email address will not be published.