Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় ছদ্দবেশে ২অপহরনকারী গ্রেফতার: অপহ্নতকে উদ্ধার

কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় শনিবার ২৫নভেম্বর রাতে পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল জাকারিয়া রহমানের নেতৃত্বে থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ, এসআই মমতাজুল, এসআই সাইফুর, এসআই শাহাদাত, এসআই সুলতান. এসআই সাইফুল, এএসআই আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নিজপাড়া ও হরিশ্বর এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিজপাড়া গ্রামের ওসমান গণির পুত্র মোহাম্মদ আলী(২৪) কে এবং হরিশ^র গ্রামের তবারক আলীর পুত্র সেলিম হোসেন(৩১) কে গ্রেফতার ও অপহ্নত শহিদুলকে উদ্ধার করে।
থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, মোহাম্মদ আলী একজন চিহ্নিত সন্ত্রাসী তার নামে ১০টি মামলা ও সেলিম মিয়ার নামে ৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তাদের নামে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.