Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন

মিজান,কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় সারাদেশের ন্যায় “মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের উদ্বোধনে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন। পোনা মাছ অবমুক্ত শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী অডিটরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, কাউনিয়া কলেজের অধ্যক্ষ মুসা আহম্মদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব-উল-আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, মৎস্য খামারী ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, মৎস্য খামারী ভোলারাম দাশ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসআই সাইফুল ইসলাম, এসআই (ডিএজবি) রুহুল আমিন ,মৎস্য খামারী মন্তাজ আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য খামারীর সদস্য ও সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হান্নান।

আলোচনা সভায় বক্তারা “মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ের উপর মৎস্য দপ্তরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে জনসচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলার বিভিন্ন স্থানে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালায় সকলের সহযোগিতা ও সানুগ্রহ উপস্থিতি কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.