Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ

কাউনিয়া প্রতিনিধিঃ “স্বয়ংসম্পূর্ন মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার (২৮ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ/১৮ এর সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে মৎস্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব উল আলম, এএফও জীবন কৃষ্ণ সরকার, রেজাউল করিম, সাংবাদিক জহির রায়হান প্রমূখ। আলোচনা শেষে সফল মৎস্য চাষী জিয়াউর রহমান ও সফল পোনা উৎপাদনকারী শাহ আলম মিয়া এবং সফল মৎস্যজীবী হিসেবে ৩জনকে পুরস্কার প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.