Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় দুঃস্থ মাতাদের মাঝে ভিজিডি চাল বিতরণ

মিজান কাউনিয়া: রপুরের কাউনিয়া উপজেলায় হতো দরিদ্র দুঃস্থ মাতাদের মাঝে ভিজিডি কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা হয়।

রবিবার সকালে ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান হয়। দরিদ্র দুঃস্থ মাতাদের ২বৎসর মেয়াদী ৫৫৯ জনের মাঝে ৩০কেজি চাল ভিজিডি কার্ডের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনছার আলী, মহিলা অধিদপ্তরের কর্মকর্তা মোছা. নুরেশ কাওছার জাহান, ইউনিয়ন পরিষদ সচিব রনজিত সরকার, ইউপি সদস্য মহিলা জমিলা খাতুন, ইউপি সদস্য অমরেশ চন্দ্র, মো. শহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মন্তাজ আলীসহ এলাকার সুধীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.