Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় বাংলাদেশ স্কাউটস এর আলোচনা সভা ও ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়

মিজান,কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখা এর আয়োজনে আলোচনা সভা ও ত্রৈ-বার্ষিক কাউন্সিল’ ২০১৭ইং বাংলাদেশ স্কাউটস উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় এর সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউটস উপজেলা সম্পাদক কমল সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বাংলাদেশ স্কাউটস রংপুর জোন সহকারী পরিচালক আবু সাইদ, উপজেলা একাডেমি সুপার ভাইজার দিল আফরোজ, বাংলাদেশ স্কাউটস উপজেলা কমিশনার ও সাবেক প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস উপজেলা সহ-সভাপতি মো. মজিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ স্কাউটস বৃন্দ।

আলোচনা শেষে সকলের উপস্থিতিতে সর্বসম্মতি ক্রমে আগামী (২০১৭- ২০২০ইং) ৩বছরের জন্য খোপাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনকে কমিশনার, শহীদবাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেনকে সম্পাদক ও কমল কুমার সরকারকে কোষাধ্যক্ষ করে ২৯ সদস্য কমিটি গঠন করা হয়।

পরে মাল্টি-মিডিয়া স্কুলের প্রধান শিক্ষকদের মাঝে পেইনড্রাইভ বিতারণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.