Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়ন আ.লীগের দোয়া ও ইফতার অনুষ্ঠিত


মিজান,কাউনিয়া(রংপুর):
রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ বালাপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মে) কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আলোচনা সভায় বালাপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনছার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম ও আব্দুল কাদের, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হাসান, বালাপাড়া ইউনিয়ন আ.লীগের সম্পাদক দিলদার আলী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহাম্মেদ লাকু, হারাগাছ পৌর আ.লীগের সভাপতি জামিল আকতার প্রমূখ।

এছাড়াও আ.লীগ ওতাঁর সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Leave A Reply

Your email address will not be published.