Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় বাল্য বিবাহ ও যৌন হয়রানি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

মিজান কাউনিয়া: রংপুরের কাউনিয়া উপজেলায় বাল্য বিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড বিষয়ক সচেতনতামূলক কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও গর্ভন্যান্স প্রজেক্ট এর সহযোগিতায় বাল্য বিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এম এ হান্নান, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরেশ কাওসার জাহান, প্রধান শিক্ষক মো. বজলুর রহমানসহ অভিভাবক সদস্য স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন বাল্য বিবাহ ও যৌন হয়রানির বিরুদ্ধে লালকার্ড ব্যবহারের জনপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। এসময় যৌন হয়রানির বিরুদ্ধে সভাপতি সকলকে শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য শেষে বাল্য বিবাহ ও যৌন হয়রানির বিরুদ্ধে স্কুলের ছাত্র-ছাত্রীরা একটি নাটিকা পরিবেশন করেন।

Leave A Reply

Your email address will not be published.