Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় মহা পূর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় মহা পূর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ১৯৫১ সাল হতে ২০১৭ সাল পর্যন্ত এসএসসি ব্যাচের মহা পূর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ও কাউনিয়া কলেজের প্রভাষক মোঃ আব্দুল জলিল এর সঞ্চলনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোঃ মোজাহেদুল ইসলাম রনজু, উপজেলা আওয়ামী লীগ সাধারাণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, কাউনিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোফাজ্জল হোসেন, রংপুর বিসিকের ডিজিএম মোঃ আব্দুল মজিদ, রংপুর জেলা পরিষদ সদস্য মোছাঃ সেলিনা তালুকদার শিউলি, কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শফিকুল আলম শফি, ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল আজিজ সরকার, শাহ মোঃ আক্তার হোসেন, সাপ্তাহিক কাউনিয়া সম্পাদক মন্ডলীর সভাপতি ও প্রকাশক শাহ মোঃ মোবাশ্বারুল ইসলাম রাজু, সাপ্তাহিক প্রত্যাশার আলোর প্রকাশক ও সম্পাদক মোঃ সারোয়ার আলম মুকুল, বড়ুয়াহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ আওলাদ হোসেন, হলদী বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান প্রমূখ।
এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাউনিয়া মোঃ হোঃ মডেল উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন এসএসসি ব্যাচের প্রবীণ যুবক তরুণ শিক্ষার্থী বৃন্দ।

এসময় বক্তারা বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন হতে এখন পর্যন্ত দক্ষতা ও সুনামের সহিত শিক্ষার আলোর দিশারী ছড়িয়ে মানুষ গড়ার কারিগর হিসেবে নিরলস ভাবে এগিয়ে যাচ্ছে, প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আর আমরা এ বিদ্যালয়ের শিক্ষার্থী। অধ্যয়ন কালে অনেক স্মৃতি বিজড়িত প্রাণের বিদ্যালয়ের বন্ধুত্বের বন্ধন অটুট ও বিকশিত করার প্রয়াসে এই ব্যতিক্রমী উদ্যোগ। ১৯৫১ সাল হতে ২০১৭ সাল পর্যন্ত সকল এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের যে যার অবস্থান থেকে সম্মিলিত ভাবে কাউনিয়া মোঃ হোঃ মডেল উচ্চ বিদ্যালয়ের মহা পূর্নমিলনী ও সাং¯কৃতিক অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করার আহবান জানান।

উল্লেখ্য যে, মহা পূর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান কে সফল করার জন্য আগামী ১৯ মে ২০১৭ ইং শুক্রবার বিকেল ০৪ ঘটিকায় কাউনিয়া মোঃ হোঃ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় ১৯৫১ সাল হতে ২০১৭ সাল পর্যন্ত সকল এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আহŸান জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.