Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় রেলওয়ে জামে-মসজিদের তিন তলা ভবনের ভিত্তি ফলক উম্মোচন

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় শনিবার দুপুরে রেলওয়ে জামে-মসজিদের তিন তলা ভবনের ভিত্তি ফলক উম্মোচন করা হয়েছে। ভিত্তি ফলক উম্মোচন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব টিপু মুন্সি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান(মিঠু), মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুরুজ্জামান, মসজিদ কমিটির সভাপতি ও স্টেশন মাষ্টার মো. আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ছাইফুল ইসলাম সেলিম, সাধারন সম্পাদক এম এ হান্নান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বালাপাড়া ইউ পি চেয়ারম্যান মো. আনছার আলী, ইউনিয়ন আওয়ামী লীগ ও মসজিদ কমিটির সাধারন সম্পাদক মো. দিলদার আলী, মসজিদ কমিটির সহ-সভাপতি মো. আব্দুল বারী, ইমাম আলহাজ্ব কুদ্দুস মওলানা, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মসজিদ কমিটির সদস্য শেখ এনামুল হক দুলাল, সহ-সভাপতি বাদশা মিয়া, সাধারন সম্পাদক জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব উদ্দিন ও মো.মন্তাজ আলী মেম্বার, মসজিদ কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহকারী কোষাধ্যক্ষ মো. নুরে আলম সিদ্দিক সাজু, সদস্য আতিয়ার রহমান, ফারুক সরকার, আব্দুল আজিজ ময়না, মো. সাবলু, শাহবদ্দীন তপন, একরামুল হক, জাহাঙ্গীর আলম মাষ্টার, হান্নান, বাবলু মিয়াসহ জেলা উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.