Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় শিশু ধর্ষক ফয়সাল ২বছর পর গ্রেফতার

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়নের হরিচরন লস্কর গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষন মামলার পলাতক আসামী ফয়সাল(৩০)কে ২বছর পর বুধবার(৬আগষ্ট) গ্রেফতার করতে সক্ষম হয় কাউনিয়া থানা পুলিশ।

জানা যায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামের লিয়াকত আলীর পুত্র ২সন্তানের জনক ফয়সাল হোসেন একই গ্রামের পার্শ্ববর্তী আইয়ুব আলীর ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ১১বছর বয়সি নাবালিকা মেয়েকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে। এক পর্যায়ে শিশু কন্যাটি অন্তসত্ত্বা হয়ে পড়ে এবং ঘটনাটি জানাজানি হলে একাধীকবার বিষয়টি মীমাংসার জন্য গ্রাম্য সালিশ বসে। সালিশের সিদ্ধান্ত ফয়সালের বাবা ও ফয়সাল না মানলে পরে ধর্ষিতার বাবা আইয়ুব আলী বাধ্য হয়ে গত ০৩/০৮/২০১৫ সালে কাউনিয়া থানায় ৯(১) নারী শিশু ধারায় মামলা দায়ের করেন।
পক্ষান্তরে তার গর্ভে সন্তান জন্ম নেয়, ধর্ষিতার গর্ভে জন্ম নেয়া শিশুটির বয়স এখন ১৮মাস। বর্তমানে অসহায় ধর্ষিতা ও তার ১৮মাস বয়সি শিশুকে নিয়ে ঢাকায় গর্মেন্টসে চাকুরীরত।

এঘটনায় কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, তার নেতৃত্বে এসআই সাইফুর, এসআই শাহাদত, এসআই সাইফুল, এসআই সুলতান, এসআই ফয়জার, এসআই মমিনুল, এএসআই কনকসহ হরিচরণ লস্কর গ্রামে ধর্ষকের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ধর্ষন মামলায় পলাতক আসামী ফয়সাল কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.