Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৫

কাউনিয়া প্রতিনিধি, রংপুর: রংপুরের কাউনিয়ায় বৃহস্পতিবার ২৫জানুয়ারী পুলিশ সুপার মিজানুর রহমান এর নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ এর নেতৃত্বে এসআই সাইফুল, এসআই সুলতান, এসআই সাইফুর, এসআই মমিনুল, এসআই কনক, এএসআই সানোয়ার, এএসআই মিজান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ী গ্রামের মৃত মঞ্জুর মোর্শেদের পুত্র আন্তঃ জেলা শীর্ষ মাদক ব্যবসায়ী রুহুল আমীন ক্যাপ্টেন(৫২)কে হেরোইন সহ, পাঞ্জরভাঙ্গা (তিস্তাব্রীজ) গ্রামের মুসলিম উদ্দিনের পুত্র ছলিম উদ্দিন ওরফে ছইমুদ্দিন(৪৫) ও নিজপাড়া গ্রামের মৃত মজিদ সরকারের পুত্র মুক্তার আলী(৩৫)কে ইয়াবা ট্যাবলেট সহ, হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের আফসার আলীর পুত্র জাহাঙ্গীর আলম(৩৬)কে গাজা সহ এবং টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট হরিরাম গ্রামের মৃত মোতালেব মিয়ার পুত্র সাজাপ্রাপ্ত আসামী সোলাইমান মিয়া(৫২)কে ওয়ারেন্ট ২৫৬/১২ মূলে গ্রেফতার করে। থানা অফিসার ইনচার্জ অভিযান অব্যাহত ও গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃর্তদের মধ্যে রুহুল আমীন ক্যাপ্টেন জেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তিনি বলেন, গ্রেফতারকৃর্ত মাদক ব্যবসায়ীদের নামে নিয়মিত মামলা রুজ্জু করে সকলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.