Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক পথচারীর মৃত্যু


কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক পথচারী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কাউনিয়া উপজেলার বেইলীব্রীজ কৃষি ডিপ্লোমা কলেজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রমতে, বুড়িমারী থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক অজ্ঞাত ওই পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে সংবাদ পেয়ে থানাপুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তবে এখনো অজ্ঞাত ওই নিহত পথচারীর পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন কাউনিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমান। কেউ ওই অজ্ঞাত লাশের পরিচয় পেলে কাউনিয়া থানায় জানাতে বলেছেন তিনি ।

Leave A Reply

Your email address will not be published.