Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় ১লাখ ২০হাজার টাকা ছিনতাই, ১জন গুরুতর আহত

কাউনিয়া প্রতিনিধি, রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর উচাপাড়া ফজলুর দোকানের সামনে প্রাননাথচর এলাকার মৃত সেরাজুল ইসলাম এর পুত্র শাহজাহান(৩৬) কে গত শনিবার ৬জানুয়ারী রাতে ধারাল অস্ত্রদিয়ে মাথায় আঘাত করে তার কাছে থাকা গরু কেনার ১লাখ ২০হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মামলার এজাহার সুত্রে জানা যায় শাহজাহান টেপামধুপুর হাটে গরু কিনতে যায় কিন্তু গরু না পেয়ে কাউনিয়া তকিপল হাটে খরচ করে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা মুকুল, ইমরান, ইয়াকুব, সোহরাব তার পথরোধ করে ধরে। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারাল ছোরা দিয়ে শাহজাহানের মাথা বরাবর চোট মারলে সে মাথা সরিয়ে নিলে মাথার পিছনে ও ঘাড়ে চোট লাগে এবং সে মাটিতে লুটিয়ে পরে। এই ফাকে তার পকেটে থাকা ১লাখ ২০হাজার টাকা ছিনিয়ে নেয়। তার আত্বচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা অশংকা জনক। এব্যাপারে কাউনিয়া থানায় মামলা দায়ের করতে গেলে থানা থেকে তাদের কোটে মামলা করতে বলে। বাধ্য হয়ে শাহজাহানের ভাই শাহ আলম বাদী হয়ে রংপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে গত ৯জানুয়ারী একটি মিস পিটিশন দায়ের করে। মিস পিটিশন নং ০২/১৮।

Leave A Reply

Your email address will not be published.