Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় ৪ দফা দাবী আদায়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

কাউনিয়া প্রতিনিধি,রংপুর: বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশনের সারাদেশব্যাপী ৪ দফা আদায়ের লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ১৯৯৮সালের ঘোষনা বাস্তবায়নের দাবীতে রংপুর জেলার কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ টিকাদান কর্মসূচীসহ সকল প্রকার কার্যক্রম সোমবার ১জানুয়ারী থেকে কর্মবিরতি পালন শুরু করে।
কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে কর্মবিরতি চলা কালে বক্তব্য রাখেন হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন কাউনিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজালাল মিয়া, সিনিয়র সহ-সভাপতি রতন ভট্রাচার্য্য, সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, মিডিয়া সাধারন সম্পাদক মোঃ শাহিন আলম, সদস্য প্রিয়তোষ ভট্রাচার্য্য প্রমূখ। এসময় বক্তারা বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে। সেই সাথে দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.