Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাফনের কাপড় পাঠিয়ে তথ্যমন্ত্রীকে ‘মৃত্যুদন্ড’র হুমকি

21774কাফনের কাপড় পাঠিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে মৃত্যুদণ্ডের হুমকি দেওয়া হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে কে বা কারা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ের সিঁড়িতে একটি প্যাকেটে করে এ কাপড় রেখে যায়।
জাসদের সহদপ্তর সম্পাদক ও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, প্যাকেটটি খুলে দেখা যায়, এর মধ্যে একটি সাদা কাফনের কাপড়। কাপড়ের ওপর লাল কালিতে লেখা ‘কোরআনের আইন বিরোধিতাকারী ইনুর মৃত্যুদণ্ড’। এ ছাড়া আরবি হরফেও কিছু কথা লেখা আছে। সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি পুলিশকে জানানোর সিদ্ধান্ত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.