Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘কাবালি’র বাদ দেয়া দৃশ্য প্রকাশের পর ভাইরাল

বিনোদন ডেস্ক: মাত্র শেষ হওয়া বছরের জুলাইতে মুক্তি পাওয়ার পর ‘কাবালি’ উন্মাদনা দেখেছিল বিশ্ব। রজনীকান্ত যে সত্যিই সুপারস্টার তা আরও একবার প্রমাণ করেছেন এখানে।

এত দিন পর গত ৩০ ডিসেম্বর মুক্তি পেল ‘কাবালি’ থেকে বাদ পড়া বেশ কিছু দৃশ্য। যেখানে রয়েছেন রজনী স্বয়ং। আর তা সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়েছে।

২০১৬-তে বক্স অফিস সাফল্যের দিক থেকে এই ছবি রয়েছে তিন নম্বরে। বছর শেষে মুক্তি পাওয়া আমির খানের ‘দঙ্গল’ আর্থিক সাফল্য পেয়েছে সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে সালমান খানের ‘সুলতান’।

মুক্তির পর পরই টিম ‘কাবালি’ জানিয়েছিল, যে দৃশ্যগুলি মূল ছবিতে রাখা গেল না তা পরে প্রকাশ করা হবে। সেই কথা রাখতেই ওইসব দৃশ্যের ভিডিও প্রকাশ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.