Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কালকিনিতে আশার সহযোগীতায় ম্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা

আশরাফুর রহমান কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি index madaripur dis:
“স্বাস্থ্য দেহের জন্য রোগ ও এর প্রতিরোধ সম্পর্কে সচেতনতার কোন বিকল্প নাই” এই স্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার সকাল ৯টায় পৌর এলাকার পাঙ্গাসিয়া গ্রামের রওশনার বাড়ীর নয়ন ভূমি মহিলা সমিতিতে বেলা ১১টা পযর্ন্ত মাদারীপুরের কালকিনি উপজেলা আশা কালকিনি শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আশার ১৫হাজার এর অধিক ঋনকর্মীদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ইস্যুতে সদস্যদের দলীয় সভায় আলোচনা করা হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি অঞ্চলের রিজিওনাল ম্যানেজার সন্জীব কুমার দাস, উপস্থিত ছিলেন ম্যানেজার মো. রফিকুল ইসলাম, এসিস্টান্ট ম্যানেজার গৌতম দাস এবং লোন অফিসার মো. দেলোয়ার হোসেন প্রমূখ।
এসময় স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমকে আরও কার্যকর ও বিস্তৃত করার জন্য আশা কালকিনি সদর ব্রাঞ্চে ১৬-৪-১৬ থেকে ২১-৪-১৬ ইং পযর্ন্ত প্রতিটি দলীয় সভায় স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার ও ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া নিয়ে আলোচনা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.