Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কালকিনিতে নিখোঁজের ২৩দিন পরও সন্ধান মেলেনি এক অসহায় বৃদ্ধের

কালকিনি(মাদারীপুর আশরাফুর রহমান) প্রতিনিধি
নিখোঁজের ২৩দিন পরও মাদারীপুরের কালকিনি উপজেলার সীমান্তবর্তী এলাকা গৌরনদীর খাজ্ঞাপুর গ্রামের ফারুক হাওলাদার-(৭০) নামের এক অসহায় বৃদ্ধের সন্ধান মেলেনি। তার নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।
নিখোজের পরিবার ও পুলিশ সুত্রে যানা গেছে, খাজ্ঞাপুর গ্রামের আকুবালী হাওলাদারে বৃদ্ধ ছেলে তিন সন্তানের জনক ফারুক হাওলাদার গত ২৪ ডিসেম্বর নিজ গ্রাম থেকে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার কোইলাটি ইউনিয়নে তাবলিক করার জন্য পাগলা বাজার জামে মসজিদে যান। সেখান থেকে তিনি আর বাড়ি ফেরেনি। তার বাড়ি না ফেরায় পরিবার পক্ষ থেকে কলমাকান্দা থানায় একটি সাধারন ডায়রী করা হয়। সাধারন ডায়রী নম্বর হচ্ছে -১৬১। এদিকে বৃদ্ধ পিতা নিখোজ হওয়ায় তার ছেলে সন্তানরা দিশেহারা হয়ে পড়েছেন। তার সন্ধানের দাবিতে বিভিন্নস্থানে অনেক খোজাখুজি করেও না পেয়ে চড়ম হতাশায় ভুগছেন ওই এলাকার সাধারন মানুষ। নিখোঁজ অসহায় ব্যাক্তির কোন সন্ধান পাওয়া গেলে অনুগ্রহ পুর্বক যোগাযোগ করতে পারেন তার ছোট ভাই এমদাদুল হক জুয়েলের সাথে। মোবাইলঃ ০১৭১৩৮৬৮০১৮।

এ ব্যাপারে নিখোঁজ ব্যাক্তির ছোট ভাই এমদাদুল হক জুয়েল বলেন, আমার বড় ভাই তাবলিকের জন্য বাড়ি থেকে বেড় হয়। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। তার বাড়ি ফেরার অপেক্ষায় আমাদের পরিবারের লোকজন পাগলপ্রায়।faruk

Leave A Reply

Your email address will not be published.