Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কালকিনিতে নিজেকে আ’লীগ কর্মী দাবী করে সংবাদ সম্মেলন

kalkini-picআশরাফুর রহমান কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা মীর আব্দুল লতিফ নিজেকে আওয়ামীলীগের কর্মী বলে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার সকাল ১১টায় কালকিনি প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়।
মীর আব্দুল লতিফ তার লিখিত পত্রে অভিযোগ করে বলেন, আমি আ’লীগ সমর্থিত কর্মি হওয়া সত্তেও কিছু অপ-প্রচারকারীরা আমাকে বিএনপি সমর্থিত কর্মি বলে কালকিনিতে প্রচার করে বেড়াচ্ছেন যাতে আমি আ’লীগের মনোনয়ন না পাই। গত ইউপি নির্বাচনে গোপালপুর ইউনিয়ন থেকে আমি নির্বাচন করে কম ভোটের ব্যবধানে হেড়ে ছিলাম বিধায় এবার আমি আ’লীগ থেকে মনোনয়ন পাওয়ার আশা বাদী হওয়ায় কিছু সার্থবাদী লোক আমার বিরুদ্ধে বিএনপির কর্মি বলে অপ-প্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে এমন অপ-প্রচারের খবর পেয়ে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রতিবাদ জানাচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.