Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কালকিনিতে ৫ দোকোনে ডাকাতি, নিহত ১, গুলিবিদ্ধ ২

images (1)আশরাফুর রহমান, মাদারীপুর: মাদারীপুরে কালকিনি উপজেলার মিয়াহাট বাজারে সোমবার দিবাগত রাতে তিনটি জুয়েলারী দোকানসহ ৫টি দোকোনে দুধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। এতে করে ৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় ৫৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এসময় ডাকাতদের ছোড়া গুলিতে স্বপন কাজী ও সোহেল মৃধা নামের দুইজন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। আহতদেরকে প্রথমে উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশ ও এলাকা সুত্রে যানা গেছে, গভীর রাতে ২০-২৫ জনের একটি অস্ত্রধারী কালো মুখোশ পরিহিত ডাকাত দল প্রথমে মিয়ারহাট বাজারে প্রবেশ করে ফাঁকা গুলি ছুরে বাজারের সাধারন ব্যবসায়ীদের মাঝে আতংক সৃষ্টি করে। এরপর বাজারে হামলা চালিয়ে মৌসুমি জুয়েলারী, শুভ জুয়েলারী, আচল জুয়েলারী, শিশির মুদির দোকান, নিজাম কাপড়ের দোকেন ও স্বপন কসমেটিকসের দোকানের সাটার ভেঙ্গে দোকানে থাকা নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের গ্রেপ্তারে প্রচেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.