Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কালীগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে প্রেমিক যুগল শ্রীঘরে

 প্রেমিক যুগল

কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক প্রেমিক যুগলকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে কালীগঞ্জ থানা পুলিশ। রবিবার রাতে কালীগঞ্জ উপজেলার মেন্দিপুর গ্রামে এঘটনা ঘটে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার জামালপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের ফনিন্দ্র দাসের বাড়িতে তার আত্মীয় গাজীপুরের কাপাসিয়া উপজেলার রবি দাস ও তার প্রেমিকা মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মোছা. সেলিনা আক্তার বেড়াতে আসে। যুবতীর মুসলিম পরিচয় গোপন রেখে স্ত্রী বলে পরিচয় করে দেয় রবি দাস। এতে স্থানীয়দের সন্দেহ হলে কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তাদের আটক করে। পরে উভয়কে জিজ্ঞাসাবাদ করলে তারা পরস্পরকে ভালোবাসে এবং বিয়ে করেনি বলে জানায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমচাঁদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ কারা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.