Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কালীগঞ্জে জঙ্গি সন্ত্রাসরোধে র‌্যালি ও আলোচনা সভা

মনিরুল আলম, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকেলে উপজেলা আ’লীগ কার্যালয় থেকে একটি বর্ণাট্যর‌্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে পুনরায় কার্যাল সংলগ্ন মাঠে এক আলোচনা সভায় মিলিত হয় । উপজেলা সেচ্ছাসেবক লীগ আহবায়ক রফিকুল ইসলাম সিজু এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ওসি আলম চাদঁ, থানা আ’লীগ সমবিষয়ক সম্পাদক নুরুল আমিন খন্দকার, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মো.মনিরুল আলম, উপজেলা যুবলীগ সাবেক সম্পাদক মাইনুল ইসলাম, সেচ্চাসেবক লীগের যুগ্ন আহবায়ক আজিজুর রহমান সুমন, কালীগঞ্জ শ্রমিক কলেজর সাবেক ভিপি আবুল হাসনাত চৌধুরী টুটুল, আজাদ ফয়সাল সাজ্জাদ, পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি মোফাজ্জল হোসেন, সম্পদক আশরাফুজ্জামান, কাজী সায়মন, হাফিজুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, হেকিম আকন্দ প্রমুখ ।

Leave A Reply

Your email address will not be published.