Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কালীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গি র্নিমুল কমিটি গঠন

DSC00449সন্ত্রাস ও জঙ্গি নির্মুল কমিটি গঠনের সময় উপস্থিত অতিথিবৃন্দ

মনিরুল আলম, কালীগঞ্জ: প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির নির্দেশনায় মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু পরিমল চন্দ্র ঘোষের নেতৃতে বাহাদুশাদী ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সন্ত্রাস ওজঙ্গি নির্মুল কমিটি গঠন করা হয়েছে ।
উপজেলার বাহাদুশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো.লাল মিয়ার সভাপতিতে বাহাদুশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.সিরাজুল ইসলাম (মাষ্টারের) পরিচালনায় নয়টি ওয়ার্ডে সন্ত্রাস ও জঙ্গি নির্মুল কমিটি গঠন করা হয়েছে । এ সময় উপস্থীত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.ইসমাইল হোসেন (ওঝা), উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি (সাংবাদিক) মো.মনিরুল আলম, বাহাদুশাদী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো.শাহাবউদ্দিন আহম্মেদ, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো সোহরাব হোসেন । অন্যদিকে উপস্থীত ছিলেন পশ্চিম খলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসফিকা শাহানা,দক্ষিণ খলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী শাহানোর ফেরদোসী, শহীদ মিনার জামে মসজিদের ইমাম মো.আঃরাজ্জাক, দক্ষিণ খলাপাড়া জামে মসজিদের ইমাম মো.ইউনুছ মরতোজা প্রমহঃ। সভায় বক্তা ও মসজিদের ইমাম সাহেবরা বলেন,জঙ্গিরা ইসলাম ধর্মের নামে মানুষ হত্যা করছে দেশে অশান্তি সৃষ্টি করার জন্য। তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে । প্রয়োজনে ৭১সালের বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে প্রতিটি ঘরে ঘরে দৌর্গ গড়ে তুলেছে । মননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবারও তা আমরা করবো।

Leave A Reply

Your email address will not be published.