Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কালীগঞ্জে সরকারী রাস্তার গাছ কাটলেন ইউপি সদস্য স্বাধীন

কালীগঞ্জ প্রতিনিধি লালমনিরহাটঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ২ নং মদাতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রইস উদ্দিন স্বাধীন ও ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ শামসুল হক সহ কয়েকজন শ্রমিকের সহযোগিতায় কাল্লীর বান্নি সড়কের ১টি মোটা গাছ কর্তন করে নিয়ে গেছে।

জানা যায়, গতকাল শনিবার (১৪ জুলাই) দুপুরে জেলা পরিষদের অনুমতি ছাড়াই একটি কড়াই গাছ কর্তন করে স্থানীয় কাট ব্যবসায়ী আঃ রহিম এর নিকট ২৫ হাজার টাকায় বিক্রি করেন।

বিষয়টি স্থানীয়দের নজরে পরলে আঃ রহিমকে গাছ না দিয়ে কয়েকটি ভ্যান গাড়ীতে করে ইউনিয়ন পরিষদের দিকে নিয়ে যান।

এ বিষয় মদাতী ইউপি চেয়ারম্যান জানান,গাছটি জনগনের জন্য ছিল ঝুকিপূর্ণ তাই কেটেছে। পরে খবর পেয়ে জেলা পরিষদের লোক এসে গাছটি জিম্মা রেখে গেছে।

ইউপি সদস্য রইস উদ্দিন স্বাধীন ঘটনাটি ধাপাচাপা দেওয়ার চেষ্টা করে জানান, গাছটি ছিল শুকনা এবং জনগণের জন্য ঝুকিপূর্ণ তাই কাটা হয়েছে। তাতে সমস্যা কোথায়।

Leave A Reply

Your email address will not be published.