Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কিশোরগঞ্জে ৮ পরিবারের ৩০ ঘর পুড়ে গেছে

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে আট পরিবারের ৩০টি ঘর ভস্মীভূত হয়েছে।
গত রবিবার মধ্যরাতে গোয়াল ঘরের মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানায়, উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামের আব্দুল হামিদের গোয়াল ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
নীলফামারীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এনামুল হক জানান, আগুনে আট পরিবারের ১৯টি শোবার ঘর, ৮টি রান্না ঘর ও ৩টি গোয়াল ঘর পুড়ে গেছে। এছাড়াও অগ্নিদগ্ধ হয়ে ৪টি গরু মারা যায় বলে জানান তিনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিদ্দিকুর রহমান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলা হয়েছে। তালিকা আসা মাত্র ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.