Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কিশোরগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে নাফিউল করিম নাফার সৌজন্যে খাদ্য বিতরন

আব্দুর রশিদ জীবন,রংপুর: উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর গত কয়েক দিনের ভারী বর্ষনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে এখন পানিবন্দি রয়েছে অনেক পরিবার, বেশিরভাগ পরিবারই স্থান নিয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন স্কুলে, খাদ্য সঙ্কট সহ বিভিন্ন সমস্যায় কবলিত এসব মানুষের মাঝে খাদ্য বিতরন করেন বংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, নীলফামারী -৪ আসনের আওয়ামী লীগের মনোরয়ন প্রত্যাশী নাফিউল করিম নাফা ।
বৃহস্পতিবার দিনব্যাপী প্রায় এক হাজার বন্যাকবলিত পরিবারের মাঝে নাফিউল করিম নাফার সৌজন্যে এবং চাঁদখানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে খাদ্য বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাধারন সম্পাদক গোলাম রব্বানী শাহ্, চাদখানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি আব্দুল বারেক, সাধারন সম্পাদক করুনা রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সদস্য আলফাজ উদ্দিন, বাহাগিলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি তাজুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক শামিম আজাদ রিপন সহ কিশোরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, চাঁদখানা ইউনিয়ন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.